শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

স্ত্রীর ‘বিচ্ছেদ’ হুমকি নিয়ে যা বললেন ইমরান হাশমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন। তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। বিতর্ক হলেও এতগুলো বছর সুখেই সংসার করছিলেন তারা। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার স্ত্রী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও নিজেই জানিয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে ইমরান হাশমি বলেন, ‘আমার স্ত্রী আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। সে ক্রমাগত হুমকি দিলেও এখনো যায়নি।’

মূলত অভিনেতার খাদ্যাভাসের কারণেই এই হুমকি দেন স্ত্রী। ইমরান জানান, আমি গত দুই বছর ধরে যে ডায়েট অনুসরণ করি, আমি যা খাই- সে তা পছন্দ করে না। আমার সালাদে রয়েছে অ্যাভোকাডা, লেটুস পাতা ইত্যাদি। কিমা এবং মিষ্টি আলু আমার দুপুর ও রাতের খাবার।’

ইমরানের কথায়, ‘আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্যাভাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে দু’বছরে একবার খাদ্যাভাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনও নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়।’

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit