মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম

সোনার দামে নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।এক লাফে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি কিনতে দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit