রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

রোজার আগে যুদ্ধবিরতি না হলে খুব বিপজ্জনক হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি ‘খুবই বিপজ্জনক’ হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বাইডেন এই সতর্কতার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এ কথা বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। 

এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণসহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। এ প্রসঙ্গে মিত্র ইসরাইলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন।

গাজায় ত্রাণের প্রয়োজনীয়তা এবং বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা বাড়ছে। 

অন্যদিকে জিম্মিদের মুক্তিসহ যুদ্ধবিরতির শর্তে হামাস রাজি না হওয়ার কারণেও যুক্তরাষ্ট্র হতাশ। এমন প্রেক্ষাপটে বাইডেনের কাছ থেকে এমন বক্তব্য এলো।

ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফেরার সময় ৮১ বছর বয়সী বাইডেন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সাংবাদিকদের বলেন, এটা এখন হামাসের হাতে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইলিরা সহযোগিতা করছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি যৌক্তিক। তারা কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানতে পারবেন। তবে যুদ্ধবিরতি দরকার।

বাইডেন আরও বলেন, রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরাইল ও জেরুজালেমের অবস্থা খুব বিপজ্জনক হতে পারে।

প্রসঙ্গত, চান্দ্রমাসের ওপর নির্ভর করে আগামী ১০ বা ১১ মার্চ পবিত্র রমজান শুরু হবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit