বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁয় অবৈধ ৬টি ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরে অবৈধভাবে পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ৬টি ইটভাটা মালিকের ১০ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দিনব্যাপী সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ওই সকল ইটভাটা মালিকের অর্থদন্ডের এ রায় প্রদান করেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব। বুধবার (৬ মার্চ) সকালে অবৈধ ইটভাটায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মলিন মিয়া।

মলিন মিয়া জানান, নওগাঁ সদর ও মান্দা উপজেলায় একাধিক ইটভাটা ইটভাটা দীর্ঘ দিন থেকে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২ লক্ষ ও মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১ লক্ষ, মেসার্স সীমানা ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স শাপলা ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স মান্দা ব্রিকসকে ১ লক্ষ টাকা সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং তাৎক্ষণিক উক্ত পরিমাণ টাকা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন। জেলাজুড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit