বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

‘ডন ৩’-তে অভিনয় করে কত কোটি পাচ্ছেন কিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ফারহান আখতারের পরিচালনায় তৈরি হচ্ছে ‘ডন ৩’ ছবি। ২০০৬ সালে পরিচালক ফারহান শাহরুখ খানকে নিয়ে বানান ‘ডন’। ২০১১ সালে তৈরি হয় ‘ডন ২’। দুটি ছবিই বাণিজ্যসফল। 

‘ডন’-এর তৃতীয় পর্বটিতেও ফারহান চেয়েছিলেন শাহরুখ খানকে। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ‘ডন ৩’-এর জন্য রণবীরকে নির্বাচিত করেন ফারহান। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে রোমার চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।

২০০৬ সালে ফারহানের ‘ডন’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। ২০১১ সালে ‘ডন ২’ ছবিতেও নিজেদের চরিত্রে ফেরেন তারা। সেই সময়েই কানাঘুষো শোনা যায়, পর্দার বাইরে দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে। 

‘ডন ৩’-এর জন্য কোমর বেঁধে নামছেন ছবির প্রযোজকরা। বলিউডে বেশি বাজেটের সিনেমা তৈরি হয়েছে এর আগেও। কিন্তু পুরনো ফ্র্যাঞ্চাইজি তৃতীয় পর্বের জন্য যে বাজেট ধরা হয়েছে, তা নাকি সত্যিই অনেকটাই বেশি। সাধারণত শুটিং শুরুর আগে ছবি তৈরি করতে ঠিক কত টাকা খরচ হবে, তা নিশ্চিত ভাবে বলা যায় না।

তবে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি টাকার একটা বাজেট তৈরি করা হয়েছে। এই ছবির জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি টাকা। 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit