সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ডোমারে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্প আয়োজিত উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মার্চ) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যাবস্থাপক পোরসিয়া রহমান এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মাকে সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, শিক্ষক বানেশ^র রায়, সংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশনের আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা নিয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit