বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প কর্তৃক ১২৫ জন উপকারভোগীদের মাঝে  ৪ লক্ষ ৩৭ হাজার ৫ শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (CMLRP-II) প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১২৫ জন উপকারভোগীদের মাঝে প্রতিজনকে সাড়ে ৩ হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ ৩৭ হাজার ৫ শত টাকা আর্থিক সহায়তা বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৪৩ জনকে মাচায় ছাগল পালন, ৪২ জনকে হাঁস-মরগী পালন, ৩ জনকে মাছ চাষ, ২৫ জনকে সমন্বিত সবজি চাষ, ৫ জনকে আদা ও হলুদ চাষ এবং ৭ জনকে কেঁচো সার উৎপাদনে সহায়তা প্রদান করা হয়েছে।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল ডেভিড হেম্ভ্রমের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন গুলোর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit