বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম

ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন সামারাবিক্রমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে শ্রীলঙ্কা সিরিজে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অর্ধশতক করেছেন অভিজ্ঞ এই তারকা। টপ-অর্ডারের কারো কাছ থেকে রান না পাওয়ার দিনে মাহমুদুল্লাহই ছিলেন বড় ভরসা। তিনি সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি। 

যদিও ম্যাচের শুরুর দিকে তার ক্যাচ মিস করেন লঙ্কান ক্রিকেটার সাদিরা সামারাবিক্রমা। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ। শেষদিকে জাকের আলীও ছিলেন বিধ্বংসী। তবে সেটা আর কাজে লাগেনি বাংলাদেশের জন্য। ৩ রানের ব্যবধানে জয় পায় সফরকারীরা। 

ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটার সামারাবিক্রমা অবশ্য জাকেরের চেয়ে মাহমুুদুল্লাহর আউটকেই এগিয়ে রেখেছেন। রিয়াদের সেই আউটকেই ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে অ্যাখা দিয়েছেন তিনি। লঙ্কান এই ব্যাটার এছাড়াও কৃতিত্ব দিয়েছেন দলের বোলাদের।

সামারাবিক্রমা বলেন, ‘প্রথমত আমি যখন মাহমুদুল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদুল্লাহর উইকেট নিয়ে নিল। সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এর ফলেই ম্যাচ ঘুরে গেছে (আমাদের দিকে)।’

জাকের-রিয়াদ বড় জুটি গড়ে তুলেন। যে কারণে তাদের আউট করতে কী পরিকল্পনা ছিল এমন প্রশ্নের জবাবে সামারাবিক্রমা বলেন, ‘তখন বোলিং ইউনিট হিসেবে আমরা বেসিক জিনিসগুলো ঠিকভাবে করার চেষ্টা করছিলাম। কারণ মাঠে অনেক শিশির ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে একদম ঠিকঠাক হতে হত। এটাই প্ল্যান ছিল।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit