শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

জাফরান খেলে কি ত্বক ফর্সা হয়?

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিভিন্ন মশলার মধ্যে জাফরান অত্যন্ত দামি একটি মশলা। গ্রিস প্রথম এই মশলার চাষ শুরু করে। প্রাকৃতিক কারণে আমেরিকা, চীন, পাকিস্তান ও ভারতের কিছু জায়গা ছাড়া অন্য কোথাও এর চাষ এখনও সম্ভব হয়নি।

জাফরানের চাষের কৌশল অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। জাফরান ফুল ফোটার সঙ্গে সঙ্গেই তা তুলতে হয়। আপনি জানলে অবাক হবেন মশলা জাফরান তৈরি করতে এর ফুল অবশ্যই হাতে তুলতে হবে। মেশিন দিয়ে এই ফুল তুলে জাফরান মশলা তৈরি করা সম্ভব নয়।
 
ফুলের শুধু লাল বা খয়েরী রঙের গর্ভদণ্ড দিয়ে জাফরান মশলা তৈরি হয়। তাই প্রায় ৫ লাখ ফুল থেকে জাফরান পাওয়া যায় মাত্র ৫০ গ্রাম। এ কারণে এ মশলার দাম অনেক বেশি। তবে দাম বেশি হলেও নানা ভেষজগুণে ভরা এ মশলা খেলে যেমন সুস্বাস্থ্য নিশ্চিত হয় তেমনি ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।
 
তাই পুষ্টিবিদদের পাশাপাশি রূপ বিশেষজ্ঞরাও প্রাধান্য দিচ্ছেন নিয়মিত জাফরান খাওয়ার। জাফরানের সম্পূর্ণ উপকারিতা পেতে এক গ্লাস দুধের সঙ্গে প্রতিদিন দু টুকরো জাফরান ছেড়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করলেই সাদা দুধ হলুদ রং ধারণ করবে। 

জাফরান দুধ। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা বলছেন, এ দুধ নিয়মিত খেলেই ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে। বলিরেখা-দাগ-ব্রণ দূর হয়। যা আপনাকে করে তোলে আরও লাবণ্যময়, আরও সুন্দর।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit