মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

ইরানে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ব্যর্থ ড্রোন হামলার দায়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার (৩ মার্চ) মোসাদের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।  

২০২৩ সালের ২৮ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানস্থ একটি ওয়ার্কশপে কয়েকটি ছোট্ট ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ওই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একটি ড্রোনে আঘাত হানা হয়েছে এবং অন্য দু’টি ড্রোনকে কৌশলে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এরপর ওই দু’টি ড্রোনও বিস্ফোরিত হয়েছে।

এ সম্পর্কে ইস্ফাহানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম জাফারি বলেছেন, এই ব্যর্থ হামলার পর মোসাদের ওই গুপ্তচর নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়। এর ১৩ দিন পর ইরানের বিচার বিভাগের সহযোগিতা ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় তাকে একটি প্রতিবেশী দেশ থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষে গতকাল (৩ মার্চ) মোসাদের ওই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit