বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

আব্রামস ট্যাংক: যুক্তরাষ্ট্রের ‘গর্ব’ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি নিউজ। রুশ বাহিনীর গুঁড়িয়ে দেয়া আব্রামস ট্যাংকের ছবি সর্বপ্রথম রাশিয়ান সাংবাদিক এবং উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়েভের টেলিগ্রাম চ্যানেলে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আভদিভকার দাবাস শহরের বারডিচি গ্রামের কাছে ট্যাংকটি প্রবেশ করেছিল। রুশ সেনারা প্রথমে গ্রেনেড লঞ্চার দিয়ে ট্যাংকটিকে থামিয়ে দেয়।’

সলোভিয়েভ আরও বলেন, ভারী সরঞ্জামগুলো শেষ পর্যন্ত ‘স্ট্রম স্কোয়াড’ দিয়ে ধ্বংস করা হয়। তবে তিনি কোথা থেকে এ খবর জানতে পেরেছেন, সে সূত্র প্রকাশ করেননি। এর আগে, রোববার রাশিয়ার সামরিক সংবাদদাতা ইউরি কোটেনক একটি ভিডিও প্রকাশ করেন। দেড় মিনিটের ভিডিও ক্লিপটিতে ওই সাংবাদিক একটি গুঁড়িয়ে যাওয়া এম১১৫০ অ্যাসল্ট ব্রেচার যান দেখান। এটি আব্রামসের যন্ত্রাংশ দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এক্সপ্লোসিভ-ক্লিয়ারিং বিশেষ মাইন।
 
তবে কিয়েভকে যুক্তরাষ্ট্র এরকম কতটি যানবাহন দিয়েছে, তা স্পষ্ট নয়। ভিডিওতে আরও দেখা গেছে, আব্রামস ট্যাংকটি একটি কাঁচা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর এর আশপাশে ধোঁয়া ছেয়ে গেছে। এছাড়াও ট্যাংকটিতে আগুনের লেলিহান শিখাও দেখা গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এছাড়া কিয়েভেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit