বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম

তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে (এডিএফ) এ ঘোষণা দিয়েছেন। সূত্র: হুরিয়াত ডেইলি। 

ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ করে ফোরামে ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘দেশগুলোকে তাদের নিজেদের উদ্যোগ নিতে হবে এবং তাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে শুরু করতে হবে। ‘

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কথা উল্লেখ করে রিয়াদ আল-মালিকি বলেন, এই অঞ্চলে (গাজায়) ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘একমাত্র বৈধ কর্তৃপক্ষ যারা গাজায় কাজ করবে এবং তা অব্যাহত রাখবে। ‘

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও দেশটিতে আব্বাসের সফর নিশ্চিত করেছেন। ফিদান বলেন, এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্টের কাছে গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধের গতিপথ শুনতে চেয়েছিলেন। ‘

এ বিষয়েই এরদোগান ও আব্বাসের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit