শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

সিলেট চেম্বারে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ০৩ মার্চ ২০২৪ইং তারিখে চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জুলিয়া যেসমিন মিলি। প্রধান অতিথির বক্তব্যে বিডা’র পরিচালক বলেন, সিলেট চেম্বার অব কমার্স ও এসএমই ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা তৈরী ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য্য। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও সময়ানুবর্তিতাও শেখানো যায়। তিনি বলেন, কর্ম ও ব্যবসা যেকোন ক্ষেত্রে সফল হওয়ার জন্য শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা একান্ত জরুরী। তিনি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে তা স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, বাংলাদেশ থেকে হিমায়িত ফাস্টফুড এখন বিদেশে রপ্তানি হয়। বিদেশে বাংলাদেশে তৈরী ফাস্টফুডের চাহিদা দিন দিন বাড়ছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এসএমই উদ্যোক্তাগণ লাভবান হতে পারেন। তিনি সিলেট চেম্বারে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।সভায় আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক আফরোজা নাজনীন সুমি। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল ও আজিজুর রহিম খান মিজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit