বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

সরাইলে হামলায় আহত বৃদ্ধ মারা গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে আহত হুমায়ূন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। রবিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। নিহত হুমায়ূন মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের ভোলা সরদারের বাড়ির মরহুম লাল মিয়ার ছেলে। গত ২ ফেব্রয়ারি হওয়া সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনদিন আগে আবার তাকে হাসপাতালে আনা হয়।  

নিহতের পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলা সরদারের বাড়ির হুমায়ূন মিয়া ও একই এলাকার এজামতের বাড়ির মিজান মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ধদিন ধরে বিরোধ চলে আসছিলো। দুইপক্ষের বিরোধ নিষ্পত্তি করতে গত ১ ফেব্রয়ারি গ্রামে সালিশ বসে। সালিশের মধ্যেই দুইপক্ষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়লে সভাটি পন্ড হয়ে যায়। এ ঘটনার জেরে ২ ফেব্রয়ারি এজামতের বাড়ির মিজান মিয়া ও তার অনুসারীরা হুমায়ূন মিয়ার জমিতে সীমানা পিলার বসায়। এ নিয়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হুমায়ুন মিয়া আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে নিহত হুমায়ূন মিয়ার ছোট ভাই আনোয়ার মিয়া অভিযোগ করেন, মিজান মিয়া ও তার অনুসারীরা তার ভাইয়ের উপর হামলা করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে তিনি জোর দাবি জানান।সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হামলার ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

 

 

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit