শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

দৌলতপুরে নকল করে এসএসসি পরীক্ষা শিক্ষককে প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর পিএম কলেজ কেন্দ্রে অবাঁধে নকল করে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। নকল করে পরীক্ষা দেওয়ার সময় খাতা কেড়ে নেওয়ায় কর্তব্যরত ওই শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিয়েছে কেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রাণভয়ে পালিয়ে এসে ওই শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের ঘটনাটি অবগত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে এসএসসি পরীক্ষার ফিলিপনগর পিএম কলেজ (ভেন্যু) কেন্দ্রে দায়িত্ব পালন করা এক শিক্ষক জানান, রবিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার শুরু থেকেই নকল করে পরীক্ষা দিতে থাকে। একবেঞ্চে দু’জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার নিয়ম থাকলেও একবেঞ্চে ৪ জন করে পরীক্ষা দিতে থাকে। একপর্যায়ে বাইরে থেকে লুজখাতা লিখে তা মুল খাতার সাথে সংযুক্ত করার সময় অন্তত ১০টি লুজ খাতা কেড়ে নিয়ে তা কেন্দ্র সচিবের কাছে জমা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কক্ষের পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে গিয়ে অভিভাবকদের জানালে তারাও ক্ষুব্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান নেয় এবং কর্তব্যরত ওই শিক্ষকদের মারপিট করাসহ প্রাণনাশের হুমকি দেয়। পরীক্ষা শেষে শিক্ষকরা স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আন্টুর সহায়তায় কেন্দ্র থেকে পালিয়ে আসে এবং নকল করে পরীক্ষা দেওয়ার ঘটনা ও শিক্ষকদের প্রাণনাশের হুমকির বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের জানায়।তবে ওই কেন্দ্রর সচিব মো. ইমারুল ইসলাম এমন ঘটনা অস্বীকরে করে বলেন, আমার পিএম কলেজ (ভেন্যু) কেন্দ্রে এমন কোন ঘটনা ঘটেনি। আর ঘটলেও ওই শিক্ষকরা আমাকে না জানালে কি ব্যবস্থা নিব বলে উল্টো গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন। তার কেন্দ্রে নকল করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।উল্লেখ্য, এরআগে ইংরেজীর পরীক্ষার দিন নকল করতে বাঁধা দেওয়ায় পরীক্ষার্থীরা এক শিক্ষককে হুমকি ধামকি দিয়েছে এমন অভিযোগও রয়েছে। এছাড়াও পরীক্ষার শুরু থেকেই ওই কেন্দ্র অবাঁধে নকল চলছে বা নকল করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এ অভিযোগ কেন্দ্রের কর্তব্যরত একাধিক শিক্ষকদের। বিষয়টি প্রশাসনের নজরে নেওয়ার দাবি তাদের।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit