শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ফুলের রাজধানীতে কী করছেন সাকিবপত্নী?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ৩ মার্চ (রোববার) উম্মে আহমেদ শিশির তার ফেসবুকে দুটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমি এখানে ছাড়া অন্য কোথাও থাকব না।’ ছবিতে দেখা যাচ্ছে ফুলেল প্রিন্টের পোশাক পরেছেন তিনি। কোমরে ফুলের ঝুড়ি নিয়ে মিষ্টি হাসিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন সাকিবপত্নী। কানেও শোভা পাচ্ছে গাঁদা ফুল।

উম্মে আহমেদ শিশির জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে। তাকে সরদার উম্মে রোমান আহমেদ নামে তাকে ডাকেন সবাই। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। সাকিব-শিশির দম্পতির তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে অ্যালাইনা আল হাসানের বয়স পেরিয়েছে ৮ বছর।
 
২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্ব ক্রিকেটের সুপারস্টার সাকিব। সাকিব-পত্নী মনোহরদী উপজেলার রামপুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী সরদার মমতাজউদ্দিন আহমেদ ও সরদার নার্গিস আহমেদের মেয়ে। তার ডাকনাম শিশির। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন।
 
সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় সাকিবের। এরপর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে। ঢাকঢোল পিটিয়ে জমকালো অনুষ্ঠানে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।
 
সাকিব-শিশির বাংলাদেশের সবচেয়ে সেলিব্রেটি দম্পতি। বিশ্বের আকর্ষণীয় ক্রিকেটার দম্পতিও। এদিকে, সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। 
 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit