বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বাসর রাতের পর নববধূকে রেখে নিখোঁজ যুবক, অতঃপর…

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার নন্দীগ্রামে সরিষার ক্ষেতে পাওয়া পচন ধরা লাশের পরিচয় মিলেছে। রংপুরের পীরগাছার আবদুল্লাহপুর গ্রামের কৃষক মোত্তালিব হোসেন প্রধান (৪০) বাসর রাতের পর দিন স্ত্রী রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। 

গত ২৭ ফেব্রুয়ারি বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি গ্রামের গোয়ালিয়া মাঠের সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

পুলিশ ও স্বজনরা জানান, কৃষক মোত্তালিব হোসেন প্রধান রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের গরিব উল্লাহ প্রধানের ছেলে। পুলিশের বিশেষজ্ঞ দল লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার নাম, পরিচয় বের করে। খবর পেয়ে চাচা আবদুস সালাম, নববধূ স্বপ্না খাতুন ও স্বজনরা বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থানায় এসে পরিধেয় জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে লাশটি শনাক্ত করেন। এর আগে স্থানীয় গ্রামপুলিশ লক্ষণ চন্দ্র থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

ভাই আলমগীর হোসেন জানান, বড় ভাই মোত্তালিব হোসেন প্রধান গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্যাপুরে স্বপ্না খাতুনকে বিয়ে করেন। ওইদিন স্ত্রীকে রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাড়িতে আনেন। বাসর রাতের পর দিন ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে নববধূকে রেখে কাউকে না জানিয়ে তিনি নিরুদ্দেশ হন। এর পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

তিনি আরও জানান, তার ভাই খুবই নিরীহ মানুষ ছিলেন। তাই তার মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারছেন না। ভাইয়ের সঙ্গে সঙ্গে নববধূ ভাবির জন্য তাদের খুব কষ্ট হচ্ছে।

শনিবার বিকালে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, মৃত ওই কৃষকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করছেন না। তাই ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা না আত্মহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। লাশ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit