শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মঞ্চায়িত হলো থিয়েটার বাংলা’র নাটক “ধূর্ত”

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শনিবার (০২ মার্চ) সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজিত একুশের আলোকে ১০ দিনব্যাপী নাট্য প্রদর্শনীতে ৫ম দিনে মঞ্চায়িত হলো থিয়েটার বাংলা সিলেটের ৩৪ তম প্রযোজনা নাটক “ধূর্ত”এ এটি রচনা ও নির্দেশনায় ছিলেন মোস্তাক আহমেদ।এই নাটকের মুল বিষয় হলো জীবন জীবীকার তাগিদে মা-বাবাকে হারিয়ে বড় ভাই তার ছোট ভাইকে এলাকার চেয়ারম্যান এর মাধ্যমে একজন কৃপণের বাড়িতে পাঠায়। ছোট ভাইকে অনেক নির্যাতন করে ও প্রচুর কাজ করায় এমনকি ঠিকমতো খাইতেও দেয়না। পরে একসময় সে পলাইয়া আসে। এসে বড় ভাইকে সবকিছু খুলে বলে। তারপর বড় ভাই ঐ কৃপণের বাড়িতে যায় কাজের ছেলে সেজে। তারপর ঐ ধূর্ত ও কৃপণের সাথে ধূর্তামি করে তার বড় মেয়েকে বিয়ে করে প্রতিশোধ নেয়।
নাটকের চরিত্র রুপায়নে সিফাতউল্লাহ-মোস্তাক আহমেদ, জয়তুন বিবি-নুরুন্নাহার তালুকদার ঝুমুর জহির-অপু কুমার সেনাপতি, মৌলানা-মোঃ তাজুদ মিয়া কামালী, চেয়ারম্যান-এমরান আহমেদ রুবেল, সোনা মিয়া-গোপাল সূত্রধর, হাবলু-নির্ঝর তালুকদার, জরি-সুতপা বিশ্বাস পল্লবী, ছগির আলী-ওয়াদুদ আহমেদ রাসেল, রমিজ-জয়ন্ত কুমার দাস, চুড়িওয়ালী-তাসনোভা তাসনীম স্নেহা, নাটকের নেপথ্যে কাজ করেছেন যারা-মঞ্চ পরিকল্পনা : মোস্তাক আহমেদ, পোশাক পরিকল্পনা : মোস্তাক আহমেদ, রূপসজ্জা : রেজভী আরিফ দিপন, মঞ্চ সরবরাহ : চলন্তিকা ডেকোরেটার্স, আলোক প্রক্কেপন : বদরুল আলম, আবহ সংগীত : গোবিন্দ দেব এবং এমএসএ মাসুম খান, প্রযোজনা অধিকর্তা : মোঃতাজুদ মিয়া কামালী এবং নির্ঝর তালুকদার।
মঞ্চায়নের পর নাটকের নির্দেশককে সম্মিলিত নাট্য পরিষদ থেকে দেয়া হয় সম্মাননা।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit