শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় ফুলকুঁড়ি লার্নারস একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল ফুলকুঁড়ি লার্নারস একাডেমির আয়োজনে শনিবার বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক রবিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ মোজাফফর হোসেন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোজাহার আলী, তসলিম উদ্দিন মিয়া। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit