শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নাগরিক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদের প্রত্যাবর্তন করা হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের সহকারী হাইকমিশন অফিসের সহযোগিতায় আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।
তারা হলেন-নড়াইল পেরবিষ্ণুপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা (৪০) একই গ্রামের মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ রাজু শেখ (৩৫), বাবুল মিয়া ছেলে মো. আলামিন মিয়া (৩২) ও মো. আহাদ মিয়া (৩০) জমির মোল্লার মেয়ে কুলসুম বেগম (২৩), আলামিন মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও সিফাত মিয়া(৬), নারায়ণগঞ্জের ছনপাড়া এলাকার আবুল কাসেমের মেয়ে সুমি আক্তার কাজলী (২৫) তার নবজাতক শিশু ও একই এলাকার মো. কদর আলীর মেয়ে সাজিদা খাতুন (২৪)। তাদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। তারা হলেন, নড়াইলের বাবুল মিয়ার ছেলে আল আমিন মিয়া তার ভাই আহাদ মিয়া, স্ত্রী কুলসুম বেগম, দুই ছেলে রিফাত মিয়া ও সিফাত মিয়া। দীর্ঘ দুই বছর কারাভোগ এবং সেইফ হোমে থাকার পর দুই দেশের সহযোগিতায় তারা দেশে ফিরে আসেন। এসময় আখাউড়া সীমান্তে অপেক্ষমান স্বজনদের দেখা পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় শূন্যরেখায় উপস্থিত ত্রিপুরাস্থ বাংলাদেশ হাইকমিশন অফিসের কর্মকর্তা (কনস্যুলেট) মো. ওমর শরিফ জানান, দালালের মাধ্যমে চাকরির প্রত্যাশায় তারা ভারতের যান। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। ভারতে ছয় মাস কারাভোগের পর তারা সেখানকার একটি সেইফ হোমে ছিলেন। পরে আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। আজ দুই দেশের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে নিজ দেশ ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তাদের গ্রহণ করেন- আখাউড়া উপজেলা প্রশানের সহকারী কমিশনার ভূমি প্রশান্ত কুমার চক্রবর্তী। এসময় তিনি জানান, তারা কাজের সন্ধ্যানে বের হয়ে দালালের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন। আমরা কাগজপত্র দেখে তাদেরকে গ্রহণ এবং পরিবারের কাছে হস্তান্তর করেছি।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit