শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান করেছেন ডাঃ মোঃ মশিউর রহমান। শনিবার (২ মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে দিনব্যাপী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্ত্রীদের ফ্রি চিকিৎসা সেবায় প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের আয়োজনে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমানের অর্থায়নে শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্ত্রীদের হৃদরোগ, ডায়াবেটিকস ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা প্রদান শুরুর পূর্বে সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক, মোঃ মনিরুদ্দীন মুন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমানসহ অন্যরা।

এ সময় ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, আমি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে নিজেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে ঋণী। তাঁরা নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। আমরা তাঁদের এ ঋণ শোধ করতে পারবো না। তাঁদের রক্তের উপহার স্বাধীন বাংলাদেশে আজ আমি ডাক্তার। তাই স্বাধীনতার মাসে পতাকা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা প্রদান করতে পেরে আমি গর্বিত। তিনি আরো বলেন, আগামীতে আরো বড় পরিসরে চিকিৎসা সেবা প্রদানের কথা ভাবছেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit