শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় ফজলুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ঢাকায় অবস্থানরত ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গেছে। শনিবার (২ মার্চ) দুপুরের দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত ফকলুল হক একজন অপারেশনের রোগী। বেশদিন আগে তার পিত্যথলির অপারেশন করা হয়। এখনো তার অপারেশনের জায়গা শুকায়নি। দুপুরের দিকে জেলা শহরের পৌর এলাকা থেকে একটি অটোরিক্সা পন্য বোঝাই করে গোকুন্ডা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় নিহত ফজলুল হক তার বাড়ি থেকে রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগতির ওই অটোরিক্সাটি তাকে ধাক্কা দেয় এবং সে চাকার নিচে পড়ে যায়।

এ সময় অটোরিক্সার চাকা তার পেটের অপারেশনের জায়গা দিয়ে চলে গেলে গেলে সেলাই ফেটে নারভুড়ি বাহির হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘাতক অটোরিক্সাটি ও অটোচালককে আটক করে।এ ঘটনায় নিহতের পরিবার যেন থানায় অভিযোগ না দেয় এজন্য তাদেরকে ম্যানেজ করেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টোটন। পর তার হস্তক্ষেপে নিহতের পরিবারকে এক লক্ষ টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানায়, বিষয়টি তিনি জেনেছেন। নিহত ব্যাক্তি অসুস্থ ছিলেন। খুব সম্ভত তিনি রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবার টাকায় বিনিময়ে বিষয়টি মিমাংসা করেছেন কি না তা তার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit