রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ভূইয়ম স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  পুরুষ্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূইয়ম স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন শওকত এর সভাপতিত্বে শনিবার ভূইয়ম স্কুল এন্ড কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দালিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা দিলিপ,  এসময় উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু।

আরও উপস্থিত ছিলেন পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও পাঁচদোনা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবদুল হাই মাষ্টার, আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলালউদ্দিন, ইউপি সদস্য রুবেল মিয়া, আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা সাদিকুর রহমান লিটন, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন, ভূইয়ম স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য রেজাউল, ভূইয়ম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit