বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে: দুদক মহাপরিচালক নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প আজ সৌদিতে কোনো হামলায় হয়নি, মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগে বলল হুথিরা সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

দুর্গাপুরে শিশুকে দিয়ে ধর্ষণ মামলা করে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদরাসা পড়–ুয়া শিক্ষার্থী (১৪) কে দিয়ে অপর শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার নলজোড়া গ্রামের ভুক্তভোগী পরিবারের স্বজনরা এমন দাবি করেছেন। এ ঘটনায় প্রতিবাদে, শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীর পিতা কাজল মিয়া ও সর্বস্তরের এলাকাবাসী।

কাজল মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মো. জুবায়ের হোসেন (১৬) দুর্গাপুর পৌরশহরের তেরীবাজার মাদ্রাসার হেদায়েতুন্নাহু শ্রেনির শিক্ষার্থী। আমি এলকায় দিনমজুরী করে সংসার চালাই। আমাকে হয়রানী করার জন্য নলজোড়া গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ১৪ বছর বয়সী শিশু খাদিজাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেত্রকোনায় এক মামলা দায়ের করেন। মামলায় আমার ছেলের নামের পরিবর্তে প্রধান আসামী হিসেবে জান্নাতুল (২২) পিতা কাজল মিয়া নাম উল্লেখ করা হয়েছে এবং মামলায় যে ৫জন সাক্ষির নাম দেয়া হয়েছে তার মধ্যে দুইজন সাক্ষি এব্যপারে কিছুই জানেন না বলে এফিডেভিটও করেছেন। মামলায় উল্লেখ করেন, আমার ছেলে গত ১৭ জানুয়ারি রাত ৭টার দিকে ওই এলাকার এক জঙ্গলে নিয়ে কাদিজাকে ধর্ষণ করেছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি আপনাদের মাধ্যমে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনের করে এর তীব্র নিন্দা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, এলাকাবাসীর পক্ষে মো. জামাল উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. কাজল মিয়া, মো. মিলন মিয়া, মো. আব্দুল গণি, মো. মোবারক হোসেন, আব্দুর রব, মো. রিপন মিয়া, হুমায়ুন কবীর, ফজলুর রহমান সহ শতাধিক গ্রামবাসী।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit