বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক  দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন॥ ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত॥ নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরি অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা মিষ্টি-সুস্বাদু পাকা পেঁপে চিনবেন যেসব উপায়ে মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

পারস্পরিক অংশীদারিত্বে বাংলাদেশ-মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কাজ করতে পারে: রমেশ বাইস

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে সংস্কৃতি বিনিময় করতে পারে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের গভর্নর রমেশ বাইস।

শুক্রবার (১ মার্চ) বিকেলে মুম্বাইয়ে গভর্নর হাউজে বাংলাদেশ যুব প্রতিনিধি দলের (বিওয়াইডি) সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রমেশ বাইস বলেন, রাজ্যপাল হিসেবে আমি রাজ্যের অর্থায়নে পরিচালিত ২৬টি বিশ্ববিদ্যালয়ের আচার্য্য। প্রায় ৫০ মিলিয়ন শিক্ষার্থী এখানে উচ্চ এবং পেশাদার শিক্ষা গ্রহণ করছে। এটি অত্যন্ত আনন্দের হবে, যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র, অনুষদ এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পারস্পরিক অংশীদারিত্বে যেতে পারে।

তিনি বলেন, আমাদের ভূমি, নদী, সমুদ্র, সংস্কৃতি এবং সভ্যতা পরস্পরের সঙ্গে যুক্ত। এই দুই দেশের ভবিষ্যতও পরস্পরের সঙ্গে যুক্ত। 

এসময় তিনি বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করেন।

এর আগে গত কয়েকদিনের অভিজ্ঞতা শেয়ার করেন যুব প্রতিনিধি দলের দুই সদস্য প্রবীর চন্দ্র দাশ, ডা. তামান্না মাহফুজা তারিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারতের ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তা আগাম মিত্তাল।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ যুব প্রতিনিধিদের ১০০ সদস্যের একটি টিম ভারতে আসে। সফরে বিভিন্ন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে মুম্বাইয়ে গেট ওয়ে অফ ইন্ডিয়া, টাটা মেমোরিয়াল হাসপাতাল, আইআইটি মুম্বাই পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit