বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

মস্কোতে চিরনিদ্রায় শায়িত নাভালনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঠিক দুই সপ্তাহ পর শুক্রবার তাকে মস্কোর একটি সমাধিস্থলে দাফন করা হয়েছে।

বরিসোভস্কি সমাধিতে কফিনের চারপাশে স্বজনরা জড়ো হন। ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলেন— ‘লায়োহা বাই (ভালো করে ঘুমাও প্রিয়)। লায়োহা নাভালনির ডাকনাম। ভিড়ের মধ্যে অন্যরা স্লোগান দিচ্ছিল, ‘আসুন আমরা বিদায় জানাতে ভেতরে ঢুকি’।

বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষ সমাধিস্থলের দিকে ধেয়ে আসছেন। তাদের সমাধিস্থলে ঢুকতে দেওয়া হয় কিনা তা স্পষ্ট নয়।

এদিকে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যে অন্তত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। ব্রেটিয়েভস্কিতে কয়েকশ মিটার দীর্ঘ লাইন তৈরি হয় বলে শুক্রবার জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো।

ওভিডি-ইনফো জানিয়েছে, শেষকৃত্যে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে আরও ২২ জনকে আটক করা হয়।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit