শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম

বিবাদ মিটিয়ে নতুন শো-এর ঘোষণা কপিল-সুনীলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : বিবাদ মিটিয়ে নতুন শো নিয়ে হাজির হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভার। গত বছরের ডিসেম্বরে জানা যায়, নতুন শো নিয়ে একসঙ্গে ফিরছেন তারা। তবে ওই সময়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার বিশদে জানালেন কপিল শর্মা।

গেল ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করে কপিল শর্মা জানান, তাদের নতুন শো-য়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এটি দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী ৩০ মার্চ থেকে প্রতি শনিবার রাত ৮টায় নতুন পর্ব মুক্তি পাবে।

এ ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে বসে আছেন কপিল, সুনীল, কিকু, ক্রুষ্ণা, অর্চনা ও রাজিব। সেখানে বসে তারা তাদের শোয়ের নাম নিয়ে আলোচনা করছেন। কীভাবে শোয়ের নাম ঘোষণা করলে তা দ্রুত মানুষের কাছে পৌঁছাবে, এ নিয়ে চলে আলোচনা। মূলত, নতুন শোয়ের নাম ঘোষণার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ‘দ্য কপিল শর্মা শো’র মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন কপিল ও সুনীল। তবে ২০১৮ সালের মার্চে এ জুটির মাঝে বিবাদের সূত্রপাত হয়। জানা যায়, অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে আর শোয়ের শুটিং করেননি সুনীল।

এরপর একাধিকবার সুনীলকে শোয়ে ফেরার আহ্বান জানিয়েছেন কপিল। এমনকি ক্ষমাও চেয়েছেন। কিন্তু সুনীল এতে রাজি হননি। মাঝে তাদের একসঙ্গে ফেরার গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit