শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

বিপিএলে পুরস্কার পেলেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনালে উঠলেও শিরোপা না পাওয়ার বেদনা ছিল বরিশালের। অবশেষে সেই ক্ষতে তারা প্রলেপ দিতে সক্ষম হলো।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রাফির শোকেসটা পাঁচে পাঁচ হয়নি। বরং বিপিএলের প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএলের ফাইনালে হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।

এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম হারল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে অঙ্কনের ৩৮ ও শেষ দিকে রাসেলের ১৪ বলে ২৭ রানে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ৬ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।

বিপিএল ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডারের পুরস্কার দিয়েছেন আয়োজকরা। ফরচুন বরিশালের শিরোপা উদযাপনের রাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বিপিএলের প্রাইজমানি

প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স– ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা)

বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ– ৮ ক্যাচ (৩ লাখ টাকা)

সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম– ২২ উইকেট (৫ লাখ টাকা)

সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল— ৪৯২ রান (৫ লাখ টাকা)

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল— ৪৯২ রান (১০ লাখ টাকা)

রানার্সআপ টিম: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা)

চ্যাম্পিয়ন টিম: ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit