বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আম্বানি পুত্রের বিয়েতে তারকাদের ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৯৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তারকার হাট বসতে চলেছে। এরইমধ্যে গুজরাটের জামনগরে এসে হাজির হয়েছেন মার্কিন সংগীত শিল্পী রিহানা। 

আম্বানি পুত্রের বিয়ের অতিথিদের তালিকায় আরো আছেন মার্ক জাকারবার্গ, বিল গেটস। 

মুকেশ পুত্র অনন্ত আম্বানি (২৮) রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন জুলাই মাসে। এখন চলছে তার প্রাক বিবাহ অনুষ্ঠান।

তিন দিনের এই অনুষ্ঠানে যোগ দেবেন বলিউড তারকা শাহরুখ, অমিতাভ বচ্চন, দীপিকা, কারিনাসহ অনেকে। 

মুকেশ আম্বানি (৬৬) বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে আছেন দশম স্থানে। ফোর্বসের তথ্য মতে, তার সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। অনন্ত তার ছোটো সন্তান। 

জামনগরের গ্রামবাসীকে খাওয়ানোর মধ্য দিয়ে শুরু হয় আম্বানিপুত্রের প্রাক বিয়ে অনুষ্ঠানের কার্যক্রম। সেখানে মুকেশ আম্বানি ও তার পুুত্র ও হবু পুত্র বধূকে নিজ হাতে গ্রামবাসীকে খাবার পরিবেশন করতে দেখা গেছে। 

আর মূল অনুষ্ঠানে ১২শ’ অতিথি অংশগ্রহণ করবেন। এই অতিথি তালিকায় ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি ও ‍কুমার মঙ্গলাম বিরলাও আছেন। আছেন ডিজনির সিইও ববর আইগার। 

শুক্রবার ভারতের তারকা ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে দেখা গেছে জামনগরে। এমনকি ইভাঙ্কা ট্রাম্পও হাজির হতে পারেন এই আয়োজনে। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit