বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল রূপসপুর জামে মসজিদে দুইদিনব্যাপী সুন্নী মহা সম্মেলন আয়োজিত

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৭ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রূপসপুর জামে মসজিদে, শ্রীমঙ্গল শ্রমিক কল্যান ফাউন্ডেশন ও মৌলভীবাজার রোড যুব সমাজের যৌথ উদ্যােগে ২ দিনব্যাপী ৪র্থ বারের মতো ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ফেব্রয়ারী থেকে বৃহস্পতিবার ২৯ ফেব্রয়ারী ২০২৪ খিঃ দুপুর থেকে রাত পর্যন্ত সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আখেরি মোনাজাত করা হয়েছে।

পরিশেষে সবাইকে তবারুফ বিতরণ করা হয়েছে। উক্ত মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, হযরত মাও মোঃ মিজানুর রহমান মুহিব্বী,খতিব, আল করিম জামে মসজিদ ঢাকা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ মামুনুর রশীদ, ঢাকা, বিশেষ অতিথি, হযরত মাও হাফেজ আব্দুল কুদ্দুছ নিজামী,খতিব, শ্রীমঙ্গল থানা জামে মসজিদ, বিশেষ আকর্ষণ, হযরত মাওঃ সালেহ আহমদ আল কাদরী,চাঁদপুর, হযরত মাওঃ এমরান আহমদ আল কাদরী, হবিগঞ্জ।

দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হযরত মাওঃ হাফেজ খালিদ সাইফুল্লাহ , চাঁদপুর,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ শেখ আব্দুর রহিম সিরাজী, খতিব, সহকারী বাড়ী জামে মসজিদ ঢাকা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, হযরত মাওঃ হাফেজ জুনায়েদ আহমদ ইসলাহী, খতিব,রূপসপুর জামে মসজিদ শ্রীমঙ্গল, বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য পেশ করেন, হযরত মাওঃ আব্দুর রউফ সালেহী,মৌলভীবাজার,হযরত মাও রুহুল আমীন ক্বাদেরী মৌলভীবাজার। এছাড়াও উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সকল নেতৃবৃন্দসহ এলাকার মুরব্বিয়ান ও সকল মুসল্লীয়ান একরাম।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit