বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
পোস্টারের পর এবার আলিয়ার ‘আলফা’ ট্রেলার নিয়েও নকলের অভিযোগ যে কারণে অস্পষ্ট ভাষায় সাজানো ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, যা বলছেন বিশ্লেষক ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : অভিনেতা জাহের আলভী কারাগারে নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার রোমাঞ্চকর বর্ণনা দিলেন ইরানি পাইলটরা

বরিশালের নাকি খুলনার- মিরাজ আসলে কোথাকার?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালের আগে ফটোসেশন; এরপর সংবাদ সম্মেলনে বরিশালের সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ সমর্থকদের দিলেন শিরোপার প্রতিশ্রুতি। এর আগে দুইবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি মিরাজ। তৃতীয়বারে এসে আর ট্রফি ছাড়া ঘরে ফিরতে নারাজ বরিশালের এই তারকা। সংবাদ সম্মেলনে সাবলীলভাবেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিরাজ। কিন্তু এরই মধ্যে একটা প্রশ্নে একটু নড়বড়ে খেললেন মিরাজ। যেন একটানা লেন্থ বল খেলতে খেলতে হঠাৎ বাউন্সারের মুখোমুখি হয়েছেন তিনি। প্রশ্নটা মিরাজের জন্মস্থান নিয়ে।

ফরচুন বরিশালের হয়ে খেলা মিরাজকে এক সংবাদকর্মী জিজ্ঞাসা করেন, ‘সবাই জানে মিরাজ খুলনায় বড় হয়েছেন। যদি ভুল না করি, মিরাজের জন্ম ও বেড়ে ওঠা বরিশালে। আপনি আসলে কোথাকার?’ এমন প্রশ্নে পড়ে হাসির রোল। মিরাজও হাসতে হাসতে বলেন, ‘খুব ভালো প্রশ্ন করেছেন।’ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মিরাজের জন্ম খুলনা জেলায়। কিন্তু উইকিপিডিয়া বলছে, মিরাজের জন্মস্থান বাকেরগঞ্জ। মিরাজের জন্মস্থান নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিকই। সেই তথ্যবিভ্রাট আজ দূর করে দিয়েছেন মিরাজ।

মিরাজ বলেন,  ‘আমার জন্মস্থান বরিশালে। আমার বাবার বাড়ি, দাদার বাড়ি সব বরিশালেই। আমি বরিশালেই বড় হয়েছি। তিন–চার বছর ছিলাম। তারপর বাবার চাকরির সুবাদে খুলনায় চলে আসি। আব্বু খুলনায় থাকে এবং আমি ওখানেই পড়ালেখা করি। খুলনা থেকেই খেলোয়াড় হিসেবে বেড়ে উঠেছি। যত অনুশীলন ও খেলাধুলা সব খুলনা থেকেই করেছি।’

জন্ম বরিশালে হলেও মিরাজরা এখন স্থায়ীভাবেই খুলনায় থাকেন। তবে পরিবারের বাকি সদস্যরা বরিশালেই থাকেন। মিরাজ বলেন,  ‘স্থায়ীভাবে এখন খুলনাতেই থাকছি। তবে বরিশালে এখন আমার দাদি বেঁচে আছে, নানি বেঁচে আছে, চাচারা আছে, খালারা আছে। মানে আত্মীয়–স্বজন যারা আছে, সব বরিশালেই আছে।’

জন্ম বরিশালে, খেলছেন বরিশালের হয়ে। তাহলে কি মিরাজকে বরিশালের মানুষ বলা চলে? এমন প্রশ্নে অবশ্য ঘোরতর আপত্তি তার। নিজেকে বরং দুই জেলার মানুষ ভাবতেই ভালো লাগে বলে জানালেন মিরাজ,  ‘আপনি এক জায়গার মানুষ বলতে পারবেন না। যেহেতু আমি খুলনায় বড় হয়েছি, অবশ্যই আমি দুই জায়গার; খুলনারও, বরিশালেরও।’

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit