বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

লালমনিরহাটে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অটোরিক্সায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজারের এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়া জানান, সকালে কয়েকজন কলেজ ছাত্র নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারী অভিমুখে যাওয়া একটি কাভার্ড ভ্যান অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজছাত্র সোহেল নিহত হোন। এসময় আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করান। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। 

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit