শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

লালমনিরহাটে বরকত বাস কাউন্টার থেকে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার, সহকারী ম্যানেজার আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বরকত বাস কাউন্টার থেকে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় পুলিশ বরকত কাউন্টারের সহকারী ম্যানেজার ইউনুছ আলী (৩৫)কে আটক করলেও মুল ম্যানেজার খোকাকে ছেড়ে দেন পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সার্কিট হাউজ সংলগ্ন ঢাকা স্টান্ডের বরকত কাউন্টারের সিলিং এর উপর থেকে এই ফেন্সিডিল গুলো উদ্ধার করে।

আটক সহকারী ম্যানেজার ইউনুছ আলী জেলা শহরের বিডিআরহাট এলাকার মোঃ বাবলু মিয়ার ছেলে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বরকত পরিবহনের লালমনিরহাটের ঢাকা বাস কাউন্টার থেকে মাদকের একটি চালান যাবে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে তার নেতৃত্বে পুলিশের একটি টিম সেই কাউন্টারে অভিযান চালানো হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে কাউন্টারে ভিতরে সিলিং এর উপরে রক্ষিত ৬টি প্যাকেটে মোট ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ম্যানেজার খোকা এবং সহকারী ম্যানেজার ইউনুছকে আটক করলেও সহকারী ম্যানেজার দোষ স্বীকার করায় মুল ম্যানেজার খোকাকে ছেড়ে দেয়া হয়। 

পরে স্থানীয় লোকজনের সামনে ৬টি প্যাকেট থেকে ৯১ বোতল ফেন্সিডিল সহ সহকারী ম্যানেজার ইউনুছকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আরো জানান, সহকারী ম্যানেজার ইউনুছ আলী এই ফেন্সিডিল গুলো রাজু নামে একজন পরিবহন শ্রমিক গতকাল কাউম্টারে রেখে যান বলে জানান। এ ব্যাপারে থানায় ইউনুছ এবং রাজু নামে দুইজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাস শ্রমিক জানায়, শুধু বরকত কাউন্টার নয় এখানে অনেক কাউন্টারের লোকজন কাউন্টারের আড়ালে দির্ঘদিন থেকে মাদক ব্যাবসা করে আসছে। পুলিশের নজরদারী থাকলে এসব মাদক ব্যাবসায়ীদের আটক করতে সক্ষম হবে পুলিশ। তারা বলেন বুঝলাম ফেন্সিডিল গুলো রাজু তাহলে সেগুলো বরকত কাউন্টারে কেন.? তাদের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়া হচ্ছে।  তারা আরো বলেন, মুল ম্যানেজার খোকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো ভাল তথ্য জানতে পারতো পুলিশ।

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit