বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

যুক্তরাষ্ট্রের কাছে পুলিশ মোতায়েন করল চীন, সতর্ক বাইডেন প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশকে এরইমধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের চীনা নিরাপত্তা বাহিনী যেন তাদের দেশে প্রবেশ করতে না দেয়া হয়।

কিরিবাতিতে চীনা পুলিশ মোতায়েন নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি।এর আগে কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এরি অ্যারিটিয়েরা রয়টার্সকে বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কিরিবাতির পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন চীনা অফিসাররা। তারা ‘কমিউনিটি পুলিশিং’ ও ‘ক্রাইম ডেটাবেস প্রোগ্রাম’র সঙ্গে যুক্ত। এমন সময়ে এই তথ্য সামনে এলো যখন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে চীন। যুক্তরাষ্ট্রেকে টেক্কা দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

এ ব্যাপারে মার্কিন প্রশাসনের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি রয়টার্সকে বলেন, চীন থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সেনা প্রবেশ বাড়তি কোনো সুবিধা তাদের দেবে না। এতে শুধু আঞ্চলিক সংকটই বাড়বে। তবে চীনের এমন আচরণ সহ্য করা হবে না। ধারণা করা হয়, বিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ দেশে চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট অবস্থান ও ঠিকানা সম্পর্কে জানা যায় না।
২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেঙ্কোর বিরুদ্ধে গণবিক্ষোভ ছড়িয়ে পড়লে তাদের সামাল দিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে বহু পুলিশ সদস্য পাঠিয়েছিলেন। তবে চীনের গোপন আন্তর্জাতিক পুলিশিং অনেক বেশি বিস্তৃত বলে মনে করা হয়।

প্রাথমিকভাবে জাতিগত চীনা বাসিন্দাদের পরিচালিত এসব ‘পুলিশ স্টেশন’ বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের সেবাদানের পাশাপাশি তাদের গতিবিধির ওপর নজরদারি করে থাকে। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের এ ধরনের পুলিশ স্টেশনের কথা প্রথম জানা যায়।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit