রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাদেকুল ইসলাম, আলম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডের গতি সঞ্চারিত হয়েছে। এ কাজ গুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit