শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঝালকাঠি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরিশালে দশতলা বাড়ি তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) খোন্দকার জসিম আহমেদ এর দুর্নীতি অনিয়ম ও বরিশাল শহরে দশতলা ভবন নির্মানের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  আগামী ২৮ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (উপবৃত্তি) মো. কবির উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

তিনি নিজে উপস্থিত থেকে খোন্দকার জসিম আহমেদের বিরুদ্ধে সংশ্লিস্টদের সাক্ষ্য প্রমান গ্রহণ করবেন। ইতিমধ্যে অভিযোগকারী ও সংশ্লিস্টদের উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হয়েছে। চিঠিসূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় খোন্দকার জসিম আহমেদ এর নানা অনিয়ম এবং বরিশাল শহরে করিম কুটির এলাকায় ছয়তলা আলিশান ভবন নির্মানের বিষয়ে সংবাদ প্রকাশিত হয় এবং বরিশাল জর্ডন রোড নিবাসি সাংবাদিক বায়েজিদ আহমেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এসব অভিযোগ তদন্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক মো. কবির উদ্দিনকে দায়িত্ব দেন। কবির উদ্দিন অভিযোগকারী বায়েজিদ আহমেদকে ২৮ ফেব্রুয়ারি ঝালকাঠি ডিপিও অফিসে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।  উল্লেখ্য ২০২১ সালের এপ্রিল মাসে খোন্দকার জসিম আহমেদ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ঝালকাঠিতে যোগদানের পর থেকে শিক্ষকদের কাছ থেকে নানা অজুহাতে টাকা পয়সা আদায় শুরু করেন।

 অন-লাইনে শিক্ষক বদলীতে অনিয়ম, ক্ষুদ্র মেরামতের বরাদ্দে স্কুল প্রতি টাকা আদায়, শিক্ষকদের পাসপোর্ট করার অনুমতিতে টাকা গ্রহণসহ নানা অভিযোগে ১৫ জন প্রাথমিক শিক্ষক জসিম আহমেদের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর মাসে মহাপরিচালক বরাবরে অভিযোগ দায়ের করেছিল।  এ অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক অর্থ মো. নুরুল ইসলাম ২০২৩ সালের ৫ মার্চ ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসে তদন্তরে জন্য এসেছিলেন। অভিযোগকারী শিক্ষকরা জসিম আহমেদের বিরুদ্ধে সাক্ষ্যও দেন।

 খোন্দকার জসিম আহমেদের অবৈধ অর্থের প্রভাবে সহকারী পরিচালক নুরুল ইসলামের তদন্ত রিপোর্ট গত এক বছরেও প্রকাশ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ঝালকাঠির একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, খোন্দকার জসিম আহমেদ ঝালকাঠিতে যোগদান করেছে প্রায় তিন বছর হলো। তাঁর ২০২৬ সালে অবসরে যাওয়ার কথা।  তিনি সব সময় দম্ভোক্তি করে বলেন, যত অনিয়মই করি, আমাকে ২০২৬ সালের আগে কেউ ঝালকাঠি  থেকে সরাতে পারবে না। উপর থেকে এ চুক্তি করেই এসেছি।

অভিযোগকারী বরিশাল জর্ডন রোডের বাসিন্দা সাংবাদিক বায়েজিদ আহম্মেদ বলেন, নানা ধরনের চাপ উপেক্ষা করে আমি সাক্ষ্য দিতে যাবো। সত্য ঘটনা তথ্য প্রমানসহ তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরবো। অভিযুক্ত খোন্দকার জসিম আহমেদ বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। আমি বৈধভাবে বাড়ি করছি। তার কাগজপত্র আমি তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরবো।

 

 

কিউএনবি /আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit