বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

বাইডেনকে হারাতে পারবেন না ট্রাম্প, বললেন নিকি হ্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার লড়াইয়ে থাকা নিকি হ্যালি বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এরই মধ্যে রিপাবলিকান দলের তিনটি রাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গেছেন নিকি হ্যালি।

তবে সবচেয়ে বড় হতাশার কথা হল- নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনায় তিনি বড় ব্যবধানে হেরে গেছেন ট্রাম্পের কাছে। বর্তমানে এই দলে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প ও তার থেকে পিছিয়ে থাকা নিকি হ্যালি। বাকি প্রার্থীরা আগেই ঝরে পড়েছেন বা নিজেদেরকে সরিয়ে নিয়ে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। নিজের রাজ্যে পরাজিত হওয়ার পর রিপাবলিকান দল থেকে নিকি হ্যালির প্রতি বড় রকম চাপ আসছে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে। কিন্তু সেই আহ্বানকে উপেক্ষা করে তিনি পথ ছাড়তে নারাজ। তিনি বলেন, আমার পথচলার এখনও শেষ হয়নি। এমন দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি রবিবার মিশিগান যাত্রার পরিকল্পনা করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit