জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে আলু বোঝাই ট্রলিতে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে ফরিদুল ইসলাম(৩০) ট্রলির চালক নিহত হয়েছে।রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক ফরিদুল ইসলাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১১ টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলো ফরিদুল। ট্রলিটি লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। পরে ট্রলটি উল্টে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় ওই ট্রলিতে থাকা হেল্পার গুরুত্বর আহত হয়েছেন।
সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।
কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪০