বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান ‘আঙুর ফল না পেলে টক লাগে’, সুনিধিকে নেহা, বাড়ছে চর্চা ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন যেভাবে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

বুরকিনা ফাসোয় বন্দুক হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ ঘটনা ঘটে।

গির্জার পক্ষ থেকে বলা হয়েছে, নিহতরা সবাই ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোক। তারা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্রিত হয়েছিলেন।

এক বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জনের ও চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

এই সন্ত্রাসী হামলার জন্য তাৎক্ষণিক কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ওই অঞ্চলে এর আগেও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা। আর অন্যগুলোর লক্ষ্য ছিল যাজকদের অপহরণ।

দেশটির প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একটি অংশের এই অস্থিশীল পরিস্থিতি পুরো দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে ২০২২ সালে দেশটিতে দুইবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনী অস্থিতিশীল এলাকাগুলোতে শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সেনা সরকারের শক্তি-সামর্থ্যের ঘাটতি এবং মালি ও নাইজারের সঙ্গে অরক্ষিত সীমান্ত থাকায় পরিস্থিতির কোনো উন্নতি করতে পারছে না তারা।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit