বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

ত্রাণ নিতে এসেও রেহাই পেলেন না ১০ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, সেই সময়ে এ হামলা হয়।  

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।  

ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

এদিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit