সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭ জন কৃতী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। এছাড়া, একই বিভাগের  স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১ জন ছাত্রী এবং ১ জন ছাত্র ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও 

রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২৫ ফেব্রুয়ারি (২০২৪) রবিবার উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এ সময়  কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন ও সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রেসমা আক্তার, জাহানারা, জিনাত আরা মুনা, সালমা আক্তার, শবনব শিলা, মোসা: তানিয়া খাতুন ও আফসানা নূর ফাবি। ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ঈশিতা খাতুন এবং মো. তৌহিদুল ইসলাম।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit