বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার উদ্যোগে দুইদিন ব্যাপি মাহ্ফিল অনুষ্ঠিত 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ওলীকুল শিরোমনি মাহবুবে সোবহানী বড় পীর সৈয়দ মহীউদ্দিন আব্দুল কাদের জিলানী (র:) ও পীরে কামেল মরহুম মগফুর সৈয়দ আহমাদুল্লাহ মেদিনীপুরী (র:) পীর কেবলাদ্বয়ের স্মরণে নওগাঁয় ৪৩তম আজিমুশ্বান ইসালে সওয়াব মাহ্ফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার আয়োজনে  নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ময়দানে দুই দিন ব্যাপি ৪৩তম আজিমুশ্বান ইসালে সওয়াব মাহ্ফিলের সমাপনী  অনুষ্ঠিত হয়। নওগাঁ  নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি ও  নামাজ গড় গাউসুল আজম  ট্রাস্টের সভাপতি মো: আব্দুস সাত্তার এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁ  নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা পি এম আদম আলী, উপাধ্যক্ষ মাওলানা আমিমুল এহসান এবং  মাদ্রাসার সকল শিক্ষকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ  উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই মাদ্রাসা থেকে লেখা পড়া করে অনেক ছাত্র  ইন্জিনিয়া, ডাক্তার সহ বহু পদে প্রায় ৫০ হাজারেও বেশি শিক্ষাকতা করছেন এবং এই মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ছাত্র আলোকিত মানুষ ও সোনার মানুষ হয়েছে ৷
এবং এই মাদ্রাসার অনেক সুনাম অর্জন করেছে। উক্ত দুইদিন ব্যাপি মাহ্ফিলে  ১ম দিনে ওয়াজ পেশ করেন  দেশবরেণ্য মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নন্দিত ওয়ায়েজ রংপুরের হযরত মাও: মুফতি মো: আবু সাইদ নেছারী, এমএম (তাফসির) ডিভিএম, এমএসসি, সিটি (ইন্ডিয়া)  মুফাসসিরে কোরআন মাও: ডা: মো: শহিদুল ইসলাম আকন্দ এবং  ২য় দিন ওয়াজ পেশ করেন উপমহাদেশের প্রখ্যাত শায়েখ, পীর তরিকত আল্লামা সৈয়দ আহমাদুল্লাহ মেদিনীপুর (র:)এর সুযোগ্য নাতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও অন্যতম হাদিস বিশারদ,ভারতের আল ইন্ডিয়া মাইনরিটি এ্যাসেসিয়েশানের সর্বভারতীয় সম্পাদক  আলহাজ্ব আল্লামা সৈয়দ রুহুল আমিন মাদানী, আলহাজ্ব হাফেজ মাও: মো: হাবিবুর রহমান যুক্তিবাদী।
উক্ত মাদ্রাসা  কমিটির মাধ্যমে জানানো হয় এই মাদ্রাসায় প্রায় ১৩০ জন এতিম ছাত্র আছে, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ  তাদের দান এর মাধ্যমে  এই এতিমখানার সকল ছাত্রর লেখাপড়া সহ সব কিছু পরিচালিত হয়ে আসছে। এই মাদ্রাসার জন্য কিছু জমি ক্রয় করে ছাত্রদের জন্য খেলাধুলার মাঠ, একটি ঈদগাহ, কবরস্থান, একটি বড় পুকুর খনন করার প্রয়োজন বলে জানিয়েছেন অত্র মাদ্রাসার সভাপতি।

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit