শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা উঠিয়ে দেওয়ায় চরম ক্ষোভ গৃহায়ণ মন্ত্রীর

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা উঠিয়ে দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করে চরম ক্ষোভ ঝেড়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এ বিষয়টিকে তিনি বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, গ্রামের লোকদের সঙ্গে প্রতিযোগিতায় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কুলিয়ে উঠতে না পারায় এটা করা হয়েছে। তিনি বলেন, ‘এখন তো আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা বোধ্যগম্য নয়।’ 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ১৯তম চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভ‚মিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এ আয়োজন।’

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ মাঠে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ মন্ত্রী মোকতাদির চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার সহধর্মীনি সাঈদা হুদা, ব্রাহ্মণাবড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২৪৩ জন শিক্ষার্থীর মাঝে ছয় লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোকতাদির চৌধুরী বলেন, ‘প্রত্যেক শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে তাদের গড়ে উঠতে হবে। তবে বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হতে পারবে।’

এদিকে গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ণ মন্ত্রী। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদদূস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মো. হেলাল উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করেছে।

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit