রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকেরই মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬ যাত্রী। আজ শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. ইদ্রিস আলী বাসটির চালক ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। তবে কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ ভোরে পলাশের নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে দ্রুতগতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। পরে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit