শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষক গ্রেপ্তার পেট ব্যথায় মা খাওয়ান গ্যাসের ওষুধ, শিশুটির হলো রক্তক্ষরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পেটে ব্যথায় চিৎকার শুরু করে শিশুটি। কেন জানতে চাইলে মাকে কোনো উত্তর দিতে পারেনি। মারধরের শিকার হতে হয় মায়ের। এক পর্যায়ে মা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ান। তাতে কাজ হয়নি। কয়েকঘন্টা পর শিশুটির গোপনাঙ্গে রক্তক্ষরণ শুরু হয়। এরপরই মা জানতে পারেন ঘটনা। তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তার সাত বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। ভর্তি করা হয় হাসপাতালে। জানানো হয় পুলিশকে। অভিযানে গ্রেপ্তার হয় ধর্ষক। প্রস্তুতি চলছে মামলা দায়েরের। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বাসিন্দা সাত বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির বাবা রিকশা চালক ও মা গৃহপরিচারিকা। বাবা-মা বাসায় না থাকা সুযোগে মো. রিফাত (২৭) নামে এক যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার বিকেলে পুলিশের অভিযানে মেড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হয় রিফাত।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গণশিক্ষা কার্যক্রমে পড়াশুনা করে ভাড়া বাসায় ফিরে ওই শিশু। তখন তার বাবা-মা পেশাগত কাজে বাইরে ছিলো। সন্ধ্যায় প্রতিবেশি রিফাত ওই শিশুটিতে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। নিজ বাড়িতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়। মা বাসায় এলে শিশুটি পেটে ব্যথার কথা জানায়। কিন্তু কেন ব্যথা এ বিষয়ে সে কিছু বলছিলো না। এ অবস্থায় মা তাকে মারধরও করে। ব্যথা বন্ধ না হলে শিশুটিকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে দেওয়া হয়। এক পর্যায়ে শিশু ঘটনা খুলে বলে। শুক্রবার সকালে শিশুটির গোপনাঙ্গে রক্তক্ষরণ হয়। দুপুরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ সদর থানা পুলিশ এলাকায় যান। পরিবারের লোকজনের বক্তব্য শুনে বিকেলে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আইয়ুব আলী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit