শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরের পদার্পণ উপলক্ষে দৌলতপুর প্রেসক্লাবে শুক্রবার বেলা ১১টায় র‌্যালি , আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলাম। দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও শুভ কামনা করা হয় সবশেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মো. সাহাবুল আলম ও দৌলতপুর উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের।
এসময় বক্তব্য দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজা, সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জনকন্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহফুজুল আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন প্রমুখ। অনুষ্ঠানে দৌলতপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ দৌলতপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি /অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit