শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে বেলা ১১টায় শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। এ ইউনিটে একটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন ৩৮ জন৷ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি। এর বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ১২ হাজার ২২৫ জন শিক্ষার্থী।

এই পরীক্ষা শেষে ২৪ ফেব্রুয়ারি হবে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা। এরপর ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। তবে, চারুকলার পরীক্ষা পদ্ধতি একটু ব্যতিক্রম। এখানে ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এরমধ্যে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে।

গত ১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়। চলে ৫ জানুয়ারি পর্যন্ত৷ আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে চারটি ইউনিটের মাধ্যমে আবেদন করেছেন ২ লাখ ৭৯ হাজার ২ জন।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit