স্পোর্টস ডেস্ক : চীনে সফরে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে না নামার ঘটনায় ম্যাচ দুটি বাতিল করে এশিয়ান দেশটি। ফলে ম্যাচ দুটির ভেন্যু সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। যার সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।
আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে ইউরোপীয় দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের ফাঁকা সূচি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত আফ্রিকার নেশন্স কাপ খেলা অন্যতম বড় দুই দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ ঠিক করে।
কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০০