শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

যেসব তরুণ নজর কেড়েছে এবারের বিপিএলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : আলিস আল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত নাম আলিস আল ইসলাম। কুমিল্লার এই রহস্য স্পিনার সবার নজর কেড়েছেন। এর আগেও (২০১৯) বিপিএলে খেলেছেন তিনি। তবে এবার তার পারফর্মেন্সে মুগ্ধ সকলে। বিপিএলে এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নিয়েছেন তিনি। আলিসের দিকে নজর রেখেছে নির্বাচকরাও। তার দল কুমিল্লাও প্লে-অফে জায়গা করে নিয়েছে। এখন দেখা বিষয়, আলিসের ঘূর্ণিতে তার দল কুমিল্লা আরও একবার শিরোপা জিততে পারে কিনা।  

তানজিদ হাসান তামিম নতুন কোন মুখ না। তবে এবারের বিপিএলে আলো ছড়িয়েছেন তিনি। আপাতত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চট্টগ্রামের এই ওপেনার ১১ ম্যাচ খেলে এক শতক ও দুই অর্ধশতকে করেছেন ৩৮২ রান। জাতীয় দলের হয়ে ওয়ানডে খেললেও এখনো সুযোগ মেলেনি টি-টোয়েন্টিতে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে বিবেচনায় রাখতেই পারে নির্বাচকরা।  

মুকিদুল ইসলাম (খুলনা টাইগার্স)
২৩ বছর বয়সী পেসার মুকিদুল ইসলাম এবারের বিপিএলে খুলনার হয়ে দারুণ পারফর্ম করেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর দেশীয়দের মধ্যে খুলনার সর্বোচ্চ উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার। প্রথমবার বিপিএল খেলেই আপাতত ৮ উইকেট শিকার করে নিয়েছেন তিনি।

জাকের আলী অনিক (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
ঘরোয়া ক্রিকেটের পর বিপিএলেও ভালো পারফর্ম করছেন জাকের আলী অনিক। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলা জাকের আলী ১১ ম্যাচে ব্যাট করে করেছেন ১৪১ রান। কোন শতক কিংবা অর্ধশতক না থাকলেও তার স্ট্রাইকরেট (১৩৯) বেশ ভালো। এবারের বিপিএলে ১০টি ছক্কাও মেরেছেন তিনি।  

শাহাদাত হোসেন দিপু (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
চট্টগ্রামের এই তরুণ তুর্কি জাতীয় দলের হয়ে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে। ২ টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন ডানহাতি এই ব্যাটার। তবে জাতীয় দলে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। এবারের বিপিএলের পারফর্মেন্স দিয়ে হয়তো দলে আরও একবার জায়গা করে নিতে চাইবেন তিনি। এবারের বিপিএলে চ্যালেঞ্জার্সদের হয়ে ১০ ইনিংসে ১৮০ রান করেছেন দিপু। রয়েছে একটি অর্ধশতকও।

বিপিএল মানেই একটা সময় ছিল বিতর্ক। পারিশ্রমিক বকেয়া থাকা, ম্যাচ পাতানো, আম্পায়ারিং বিতর্ক সহ অনেক কিছুর কালো ছায়াই ঘিরে থাকত বিপিএল। তবে এবারের বিপিএলে তেমন কোন অনিয়ম বা অঘটনের সাক্ষী হয়নি দর্শক। যদিও বিপিএল থেকে বড় কোন নাম উঠে আসেনি এখনো, তবে তরুণদের নিয়ে আগামী পথ চলা হয়তো শুরু করে দিতে হবে নির্বাচকদের। আর কয়েক মাস পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার জন্য এই বিপিএল থেকেই উঠতে খেলোয়াড়দের সুযোগ করে দিতে হবে।  

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit