শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

শীর্ষস্থান দখলে নিতে বরিশালের মোকাবিলায় মাঠে নামছে কুমিল্লা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : অন্যদিকে বরিশালও ছাড় দিতে নারাজ। জয় দিয়েই ঢাকায় শেষ পর্ব শুরু করতে চায় তামিম ইকবালের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

চট্টগ্রাম থেকে আবারো ঢাকায় বিপিএল। শেষ সময়ের লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা। প্লে-অফের আগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সুপার ফোর নিশ্চিত হওয়ায় নির্ভার থাকতেই পারে দু’দল। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে শীর্ষস্থানটা দখলে নেয়ার একটা সুবর্ণ সুযোগও আছে।

কুমিল্লা শিবিরে কিছুটা দুঃশ্চিন্তা পেসার মুস্তাফিজের না থাকা। শঙ্কা মুক্ত ফিজ আছেন ফিজিওর পর্যবেক্ষণে। এক ম্যাচ কম খেলে কুমিল্লা রয়েছে দ্বিতীয় স্থানে। বরিশালকে বড় ব্যবধানে হারাতে পারলে শীর্ষস্থানটা দখলে নেয়ার সুযোগ বর্তমান চ্যাম্পিয়নদের। সমান তালে পারফর্ম করছেন দেশি ও বিদেশি ক্রিকেটাররা। যদিও ম্যাচের আগের দিন বেশির ভাগ বিদেশি ক্রিকেটার ছিলেন বিশ্রামে। কুমিল্লার ফিনিশার জাকের আলী অনিক আশাবাদী বরিশালের বিপক্ষে আরও  একটা জয়ের।

গণমাধ্যমকে জাকের বলেন, ‘ফিজ ভাইকে তো অবশ্যই প্রয়োজন থাকে আমাদের। আমাদের সেরা একজন বোলার। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ঘটনা ঘটে গেছে। আলহামদুলিল্লাহ, ফিজ ভাই এখন ভালো আছেন। আশা করছি, উনি খুব তাড়াতাড়ি রিকোভারি করবেন। প্রত্যেক প্রতিপক্ষকে আমরা শ্রদ্ধা করি। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলতে চাই। আমরা চাইব আমাদের সেরা ক্রিকেটটা খেলতে। আমরা আমাদের সেরাটা খেলতে পারলে, পজিটিভ কিছু নিয়ে যেতে পারব।’

ফরচুন বরিশালের লড়াইটা জয়ে ফেরার। সবশেষ সাগরিকায় রংপুরের কাছে হেরেছে তামিম ইকবালরা। প্লে-অফের লড়াইয়ে নামার আগে জয়ের জন্য মরিয়া সাউদার্ন আর্মিরা। মাহমুদউল্লাহ ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ম্যাচের আগের দিন ট্রেইনারকে নিয়ে আলাদা প্র্যাকটিস করেছেন। পরে অনুশীলন করেছেন দলের সঙ্গেও। এদিন ঐচ্ছিক অনুশীলন হলেও, গোটা দল ছিল সিরিয়াস।

গণমাধ্যমকে বরিশালের স্পিনার তাইজুল বলেন, ‘বড় দলের সঙ্গে খেলা। এ অবস্থায় এসে বিশ্রাম নেয়ার কোনো সুযোগ নেই। আমরা যত আত্মবিশ্বাস নিয়ে যাব, তত ভালো।’কুমিল্লার সঙ্গে প্রথম দেখায় ৬৩ রানে হেরেছিল ফরচুন বরিশাল।

 

 

কিউএনবি /আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit